লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

শিবচরে পুলিশের তৎপরতায় চোর আটক, গরু উদ্ধার।


মাদারীপুরের শিবচরে চুরি হওয়া ৪ টি গরুসহ দুইজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

  মঙ্গলবার (১৫ আগষ্ট) ভোরে মাদারীপুর সদর থানার শ্রীনদী এলাকা থেকে গরুসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রাজৈর পৌরসভার ৬ নং ওয়ার্ড এর আলমদস্তার এলাকার আবুল মুন্সীর ছেলে ইসারত মুন্সী(২৮) এবং সদর উপজেলার ৭ নং ওয়ার্ডের থানতলী এলাকার  মৃত আনোয়ার খানের ছেলে রাকিব খান(৩২)।শিবচর থানা সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে শিবচরের দত্তপাড়া ইউনিয়নের উত্তর চর তাজপুর এলাকার আনছার মাতুব্বর এবং ফারুক চৌধুরীর গোয়ালঘর থেকে গাভীসহ চারটি গরু চুরি করে চোরচক্র। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ১০ হাজার টাকা। আশেপাশের হাট-বাজারে খোঁজা-খুঁজি করে গরুর সন্ধান করতে না পেরে সোমবার শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মানিক মিয়া সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্তকেন্দ্রের সহায়তায় মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে শিবচর শ্রীনদী এলাকা থেকে গরুসহ দুইজনকে গ্রেফতার করে। গরু চুরির পর দূর-দূরান্তের হাট-বাজারে নিয়ে এই সকল গরু বিক্রি করে থাকে এই চোরচক্র।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন জানান,‘গরু চুরির অভিযোগ পাওয়ার পরই আমাদের পুলিশের টিম মাঠে নামে। এবং আমরা গরুসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই। শিবচর থেকে এই গরু চুরি করে জেলার অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করছিল এই চোরচক্র। এরা ইতোপূর্বে আরও গরু চুরি করেছিল এই উপজেলা থেকে। এদের সাথে আরও সদস্য রয়েছে। আমরা চোরচক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর