কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

যুব অধিকার পরিষদ থেকে নাহিদের পদত্যাগ।

যুব অধিকার পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সংসদের সদস্য ও মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জুয়েল সরকার নাহিদ।


মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে  নিজেই গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েল সরকার নাহিদ। নাহিদ উপজেলার চরজানাজাত ইউনিয়নের মতিউর রহমান সরকারের ছেলে। 


পদত্যাগের বিষয়ে জুয়েল সরকার নাহিদ বলেন, পারিবারিক ভাবে আমার রাজনীতিতে  অসমর্থন থাকা সত্ত্বেও শুধুমাত্র পরিছন্ন রাজনীতি করার প্রত্যয়ে সাবেক ডাকসু ভিপি নুরের সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদে যোগদান করি। তাদের মতামত ও অনিয়ম, রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতার কারনে আমি পদত্যাগ ঘোষনা করলাম। মঙ্গলবার থেকে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক রইলোনা।


প্রেস বিজ্ঞপ্তির পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের মাধ্যমে সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই বেগবান হবে বলে আমি প্রত্যাশা করেছিলাম। বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ-যুবকদের সাথে কাজ করে আমি সেই লড়াই এর অংশ হতে চেয়েছি। কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাথে কাজ করার আমি উপলব্ধি হয়েছে সংগঠন সেই লক্ষ্য থেকে অনেকটা সরে গেছে। পাশাপাশি এখানে কতিপয় ব্যক্তির খেয়ালখুশীমত সংগঠনকে পরিচালনার করার ফলে সংগঠনে যুক্ত বেশিরভাগ কর্মীর আন্তরিক আগ্রহ এবং ব্যাপক আত্মত্যাগ সত্ত্বেও সংগঠন কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে না।


নাহিদ আরও বলেন, ফলে উভয়-পক্ষের দৃষ্টিভঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বার্থে সংকটকালীন সময়ে সংগঠনের হাল ধরার জন্য সংশ্লিষ্ট পদে, নেতৃত্বের বিশ্বাস ও বিশ্লেষণে বিশ্বাসী, যোগ্য মানুষদের কাছে দায়িত্ব হস্তান্তরের নিমিত্তে সাংগঠনিক দায়িত্ব থেকে আমার অব্যাহতি নেয়া এই মুহূর্তে সংগঠনের জন্য খুবই জরুরি বলে আমি মনে করছি। সেই প্রয়োজনীয়তা থেকে অদ্য ১৪ নভেম্বর থেকে আমি নিজেকে আমার দায়িত্ব থেকে সরিয়ে নিচ্ছি।


Tag
আরও খবর