কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিবচরে তুচ্ছ ঘটনার জেরে হামলার ঘটনায় সাবেক পুলিশ সদস্য গুরুতর আহত

মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় সাবেক পুলিশ সদস্য নজরুল ইসলাম বাবলু কাজী নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচরে ৯ই ডিসেম্বর এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উক্ত গ্রামের বাসিন্দা। 

  

   এলাকাবাসীর সূত্রে জানা যায় বাবলু কাজী গত দুই বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসর নিয়ে নিজ গ্রামেই বসবাস করে আসছিলেন। বেশ কিছুদিন ধরেই পূর্ব মির্জারচরের বাসিন্দা শাহাবুদ্দীন মোল্লার সাথে বিভিন্ন বিষয়ে তার মতবিরোধ চলে আসছিলো। সেই ধারাবাহিকতায় আজ সকালে ৭:৩০ এ বাবলু কাজী স্থানীয় বাজার হতে ফেরার সময় শাহাবুদ্দীন মোল্লার সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে শাহাবুদ্দীন মোল্লা আস্ত ইট দিয়ে বাবলু কাজীর মাথায় আঘাত করে। উন্নত চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার মাথায় সাতটি সেলাই সহ আরও আঘাতের চিহ্ন রয়েছে।

     

            বর্তমানে বাবলু কাজী হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন। এ বিষয়ে স্থানীয় শিবচর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, এস আই রবিউল বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানা গিয়েছে।

Tag
আরও খবর