হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

মাদারীপুরের ডাসারে গলায় ফাস দিয়ে রহস্যজনক মৃত্যু।

মাদারীপুরের ডাসারে গলায় ফাস দিয়ে রহস্যজনক মৃত্যু।


মোঃমানিক তালুকদারঃ

কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি।


মাদারীপুরের ডাসারে গলায় ফাস দিয়ে সুরেন বাড়ৈ(৬৫) রহস্যজনক মৃত্যূ। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনা স্থান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রামে ইউনিয়নের বেতগ্রাম এলাকার মৃত্যু রাম জীবন বাড়ৈ ছেলে সুরেন বাড়ৈ,তার নিজ বসত ঘরের সামনের আঙ্গিনার সাথে কাঠাল গাছের ডালে গলায় পলেস্টারে কাপুড় দিয়ে আত্মহত্যা করেন।

আজ মঙ্গলবার সকাল আনুঃ ৬ টায় বাড়ির পাশের সজল বাড়ৈ টিউবওয়েলে পানি নিতে এসে দেখতে পেয়ে আত্মচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঘটনা স্থানে গিয়ে দেখা যায়,সুরেন বাড়ৈ, কাঠাল গাছের সাথে গলায় ফাস দেয়া কিন্তু 

তার পা দুটো মাটিতে। মনে হয় সে কাঠাল গাছের নিচে দাড়িয়ে আছে।

এ দৃশ্য দেখেতে পেয়ে, এলাকার বিভিন্ন মহল রহস্যজনক মৃত্যু মনে করছেন।

গোপন সুত্রে জানাযায়, ওই এলাকায় পূর্ব থেকেই দু গ্রুফের মাঝে একটি অন্তকন্দল রয়েছে।

সুরেন এর পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিল না,সে বাড়িতে একাই বসবাস করত। 

ডাসার থানার এসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।

সুরেন এর মেয়ে মুক্তি বাড়ৈ বলেন, বাবা বাড়িতে একাই ছিল। সে আমাদের সাথে থাকতে চায় না বিধায় একা থাকে।

এ ব্যাপারে ডাসার থানার এসআই ইব্রাহিম বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করি। তবে লাশের পা দুটো মাটিতে ছিল।

Tag
আরও খবর