শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

★মাদারীপুরের শিবচরে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার★

শিবচরে বসতঘর থেকে বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার


মাদারীপুরের শিবচরের চর কাচিকাটা গ্রামে নিজ বসতঘর থেকে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর গলা কাটা উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিবচর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।


নিহত রেনু বেগম উমেদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত ছাদেক হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রেনু বেগম একাই বাড়িতে বসবাস করতেন। দুপুরে এক প্রতিবেশী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিলে তিনি রেনু বেগমকে বিছানায় রক্তমাখা অবস্থায় শুয়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের ডাকেন তিনি।


পরে বিষয়টি শিবচর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


স্থানীয়রা ধারণা করছেন চুরি করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ১ মাস আগেও এই বাড়ি থেকে চুরির ঘটনা ঘটেছে। বৃদ্ধা মহিলা একাই ফাঁকা বাড়িতে বসবাস করতেন।


শিবচর থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি।”

Tag
আরও খবর