শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চর শেখপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দর্শকদের উপচে পড়া ভিড়

মোঃ গোলাম মোস্তফা :

মাদারীপুরের শিবচর উপজেলার চর শেখপুর নাওড়া যুব সমাজের উদ্যোগে বুধবার বিকেলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। পদ্মার শাখা নদীর বুকে বৈঠার শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দু’পাড়জুড়ে হাজারো দর্শকের উপচে পড়া ভিড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।


স্থানীয় যুব সমাজের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার দক্ষ মাঝির দল। রঙিন পোশাক, ঢাক-ঢোলের তালে তালে বৈঠার ছন্দে নদীজুড়ে তৈরি হয় এক মনোমুগ্ধকর দৃশ্য।

প্রতিযোগিতায় ‘এ’ ও ‘বি’  দুই গ্রুপে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।'এ’ গ্রুপের বিজয়ীরা: প্রথম স্থান কালাই আকনের নৌকা, দ্বিতীয় স্থান  রবি তপাদারের নৌক, তৃতীয় স্থান মজেদ মোল্লার নৌকা

‘বি’ গ্রুপের বিজয়ীরা হলেন প্রথম স্থান ফয়সাল খানের নৌকা, দ্বিতীয় স্থান লতিফ বেপারীর নৌকা, তৃতীয় স্থান  মেহেদী মাতুব্বরের নৌকা


নৌকা বাইচ দেখতে দুপুর থেকেই ভিড় জমায় আশপাশের গ্রামের মানুষ। নদীর দুই তীরে উৎসুক জনতার করতালি আর উল্লাসে প্রতিযোগিতা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


আয়োজক চর শেখপুর নাওড়া যুব সমাজ জানায়, “প্রতি বছরই আমরা স্থানীয় ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন করে থাকি। গ্রামীণ বন্ধন ও আনন্দ-উৎসবের মাধ্যমে তরুণ সমাজকে একত্র করাই আমাদের মূল লক্ষ্য।”

এ আয়োজনে এলাকার জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর