কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল এক, আহত ১০


মোস্তফা মাদবর :

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কাভার্ডভ্যানের আরোহী শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার কুতুবপুর এলাকার ৬নং ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ভাঙ্গাগামী “লাবিবা পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে চলন্ত একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর পেছন দিক থেকে আসা “সেলফি পরিবহন” নামের আরেকটি বাসও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর ভেতরে থাকা শামিম আহমেদ ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানার পুলিশ ও শিবচর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


পদ্মা সেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত দুটি বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, ভোরবেলা এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি অনেক বেশি থাকে এবং চালকেরা নিয়ম না মেনে ওভারটেক করতে গিয়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটাচ্ছেন। তারা এক্সপ্রেসওয়েতে কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর