কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি পদ্মায় ইলিশ ধরা ও বেচা,

মাদারীপুরের শিবচরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর তীরে প্রকাশ্যে ইলিশ ধরা ও বেচাকেনা চলছে। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের তদারকির অভাবে স্থানীয় কিছু জেলে ও ব্যবসায়ী অবাধে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


ইতিপূর্বে দেশচিত্রসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও বন্ধ হয়নি অবৈধভাবে ইলিশ ধরা ও কেনাবেচা। ফলে শিবচরের সচেতন নাগরিকদের  মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজির শুরা এলাকায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীতে চলছে ইলিশ ধরা। পাশাপাশি কাজির শুরা বাজার নদীপাড়ে চলছে প্রকাশ্যে ইলিশ কেনাবেচার উৎসব।


এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এই অবৈধ বাজারের ভিডিও প্রচার করে ক্রেতা আকৃষ্ট করা হচ্ছে।


সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এক ক্রেতা বলেন, “সল্প দামে পদ্মার তাজা ইলিশ পেতে আমরা দূর-দূরান্ত থেকে ছুটে আসি।”


স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, প্রশাসনের ঢিলেঢালা মনোভাবের কারণেই এই অনিয়ম বন্ধ হচ্ছে না। তারা বলেন, “কাজির শুরা এলাকায় ও প্রবেশ পথগুলোতে কঠোর নজরদারি বাড়ানো জরুরি।”


এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে মুঠো ফোনে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চলছে। আমি শিবচরে নতুন এসেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিষয়টি আরও গুরুত্বসহকারে দেখা হবে।”

Tag
আরও খবর