তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

গেমে নয়, নিয়ম মেনেই বিদেশযাত্রা করতে হবে — শিবচরে কর্মশালায় ইউএনও


“সম্মিলিত প্রচেষ্টাই পারে গেম দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা রোধ করতে। ইতালি যাওয়ার স্বপ্নে সাগরে ডুবে মারা যাচ্ছে কারো ভাই, কারো ছেলে। যেকোনমূল্যে এই মৃত্যুযাত্রা আমাদের ঠেকাতে হবে।“ - এমন মন্তব্য করেছেন মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান। আজ বুধবার (১৯ নভেম্বর ২০২৫), ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে অভিবাসনপ্রবণ জেলা মাদারীপুরের শিবচরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। 

মাদারীপুরের ব্র্যাক জেলা সমন্বয়কারী মিতু রানী দেবনাথের সভাপতিত্বে নিরাপদ অভিবাসন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক এ উপজেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘যারা বিদেশ যাবেন তারা যেন সঠিক তথ্য জেনে-বুঝে তারপর বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। অনিয়মিতভাবে বিদেশ যেতে গিয়ে প্রতারণা-পাচারের শিকার হওয়ার পাশাপাশি জীবন হানির ঘটনা ঘটছে। পরিবারের, সমাজের দায়িত্বশীলদের উচিত যুবসমাজকে সচেতন করা। অনিরাপদ অভিবাসন, মানব পাচারের ঝুঁকি সম্পর্কে সবাইকে জানানো।”

কর্মশালার বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভূমধ্যসাগরে নৌকাডুবি হলেই আমাদের উপজেলার মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যায়। শিবচরের মানুষ সচেতন হলে অনেকের এমন অকাল মৃত্যু রোধ করা যেত।”


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফাতেমা মাহজাবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্নিমা কবিরাজ, প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার মোহাঃ শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশফিকুর রহমান। মাল্টা-ফেরত অভিবাসী মাহাতাব মৃধা ও আব্দুল হান্নান নিজেদের নিঃস্ব হয়ে ইউরোপ থেকে ফেরত আসার পর প্রত্যাশা-২ প্রকল্পের সহায়তায় মনো-সামাজিক, সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সেবা পাওয়ার অভিজ্ঞতা বর্ননা করেন।  



ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কর্মশালাটি পরিচালনা করেন মাদারীপুরের এমআরএসসি কো-অর্ডিনেটর জয় বনিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল। সভায় আরও উপস্থিত ছিলেন জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ-ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ। বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

Tag
আরও খবর