মাদারীপুরের শিবচর উপজেলার বাবনা তলা এলাকায় ৬ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ৮ ডিসেম্বর সোমবার বিকেলে এ ঘটনা ঘটে—এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, মিঠুন মজুমদার নামে এক যুবক শিশুটিকে নির্যাতন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভকারীরা অভিযুক্তের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তারা বলেন, “একটি শিশুও যদি নিরাপদ না থাকে, তাহলে সমাজে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
শিবচর বরহামগঞ্জ কলেজ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি পৌর বাজার প্রদক্ষিণ শেষে ‘৭১ সড়কের ৭১ চত্বরে’ গিয়ে শেষ হয়। শিবচর বরহামগঞ্জ কলেজ ছাড়াও আশপাশের বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশগ্রহণ করেন।
এদিকে স্থানীয় প্রশাসন জানায়, অভিযোগে অভিযুক্ত মিঠুন মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটির সত্যতা যাচাই করতে তদন্ত চলছে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সচেতন মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এসব ঘটনা রোধে আরও কঠোর আইন প্রয়োগ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন তারা।
১২ দিন ২০ ঘন্টা ২ মিনিট আগে
৪৭ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৫ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
৮০ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৮৩ দিন ১৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১০৪ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০৫ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১০৫ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে