ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আকরাম হোসাইন মাওলানার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের পুরারটেক সাহেবের হাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির উপজেলা নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আকরাম হোসাইন মাওলানা বলেন, নৈতিকতা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই রাজনীতি করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা শাহ আলম তালুকদার ও মাওলানা ফারুক হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে।
সভায় সভাপতিত্ব করেন তৈওব আলী হাওলাদার। এছাড়া দলের অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
১২ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৫৪ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
৭৯ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে
৮৩ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১০৪ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
১০৫ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
১০৫ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে