শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শিবচরে বিএনপি প্রার্থীর সমর্থনে জনসভা, ধানের শীষে ভোটের আহ্বান


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় বাশকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মির্জাকান্দি গ্রামে বাশকান্দি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় সভাপতিত্ব করেন বাশকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহিন মৃধা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য আব্দুল হান্নান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), শিবচর পৌর বিএনপির সদস্য জামাল বেপারী, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বেপারী এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদ্দাম হোসেন আকন।

এছাড়া শিবচর উপজেলা ছাত্রদল, যুবদল, ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক স্থানীয় সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Tag
আরও খবর