নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

ঐতিহাসিক বাহাদুরপুরে জুমার জামাতে হাজারো মুসল্লির ঢল


শুক্রবার পবিত্র জুমার নামাজ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দান প্রাঙ্গণে হাজারো মুসল্লির সমাগম ঘটে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ ময়দানে সমবেত হন। জামাতে অংশ নেওয়া মুসল্লিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় শান্ত ও আধ্যাত্মিক পরিবেশে।


ঐতিহাসিকভাবে বাহাদুরপুর অঞ্চল উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও ফরায়েজি আন্দোলনের প্রবর্তক হাজী শরিয়তুল্লাহ (রহ.)–এর স্মৃতিধন্য। তাঁর ইন্তেকালের পর পুত্র দুদু মিয়া আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে ব্রিটিশ শাসন ও নীলকরদের শোষণের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করেন এবং সামাজিক-ধর্মীয় সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


এলাকার ধর্মীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় স্থানীয়ভাবে হাজী শরিয়তুল্লাহ (রহ.)–এর আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে পরিচিত পীরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালার পৈতৃক নিবাসও এই বাহাদুরপুরে। তিনি জুমার খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, নৈতিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। নামাজ শেষে দেশ-জাতির অগ্রগতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতে, এমন বৃহৎ ধর্মীয় সমাবেশ বাহাদুরপুরের ঐতিহাসিক মর্যাদা ও আধ্যাত্মিক ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।

Tag
আরও খবর