মাদারীপুরের শিবচর উপজেলায় ৩৮ বছর বয়সী সোহেল বেপারীকে বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ এটি আত্মহত্যা মনে করছে, তবে নিহতের পরিবার অভিযোগ করেছে যে সুদের টাকা না দেওয়ায় তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
পরিবারের দাবি, সোহেল বেপারী একই এলাকার হাসান মাদবরের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন। টাকা পরিশোধ করতে না পারায় কয়েকদিন আগে তাকে মারধর করা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে একটি ফোনের পর সোহেল ঘর থেকে বের হন এবং রাতভর বাড়িতে ফেরেননি। পরদিন সকালে তার লাশ বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতের স্বজনরা উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
শিবচর সার্কেল, মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন কাদের বলেন, “লাশটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিশ্চিত হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
১২ দিন ১৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৪ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে
৭৯ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
৮৩ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১০৪ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০৫ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
১০৫ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে