নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

মাদারীপুরে খাল পুনঃখনন শুরু, স্বস্তির আশা কৃষকদের


মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলায় ভরাট হয়ে যাওয়া লক্ষীগঞ্জ–রাস্তি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাস্তি ইউনিয়নের লক্ষীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জাহান্দার আলী মিয়া। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখননের মাধ্যমে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, লক্ষীগঞ্জ নদীর পাড়ের খেয়াঘাট থেকে আড়িয়ালখা নদী পর্যন্ত বিস্তৃত খালটি দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে পড়ে ছিল। ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে বর্ষা মৌসুমে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সংকটে পড়তে হতো। খালটি পুনঃখনন করা হলে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে জাহান্দার আলী মিয়া বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পর্যায়ক্রমে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পানি ব্যবস্থাপনা উন্নত হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা শাবাব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর