কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন আতঙ্কে আহত ৫


মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুনের আতঙ্কে দৌড়ে বের হতে গিয়ে অন্তত পাঁচজন রোগী ও স্বজন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুনের কোনো অস্তিত্ব না পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলার মহিলা ওয়ার্ডে এক রোগীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডারে লিকেজ দেখা দিলে বিকট শব্দে অক্সিজেন বের হতে থাকে। এতে মুহূর্তেই ওয়ার্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার আশঙ্কায় রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তাড়াহুড়ো করে নামার সময় অন্তত পাঁচজন আহত হন।

খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. ইব্রাহিম ঘটনাস্থলে ছুটে যান। পরে রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগুনের কোনো আলামত না পেয়ে সবাইকে আশ্বস্ত করে। প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টার দিকে রোগী ও স্বজনেরা আবার নিজ নিজ ওয়ার্ডে ফিরে যান।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান, অক্সিজেন সিলিন্ডার লিকেজের কারণে আতঙ্ক তৈরি হয়। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

Tag
আরও খবর