মাদারীপুর-১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আহমেদ হানজালা বিএনপিকে নিয়ে দেওয়া একটি বিতর্কিত বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। শিবচর উপজেলা গণমাধ্যমকর্মীদের সামনে উপস্থিত হয়ে তিনি বলেন, বক্তব্যটি তিনি ওইভাবে বলতে চাননি; মূলত দলের নাম ভাঙিয়ে অপকর্ম করা কিছু অসাধু ব্যক্তিকে সতর্ক করতেই মন্তব্য করেছিলেন।
গত ১৩ মার্চ শুক্রবার শিবচর উপজেলার বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমি খোঁচাখুঁচি করলে এই দেশে বিএনপি থাকতে পারবে না।” বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মাদারীপুরসহ বিভিন্ন স্থানে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে সাংবাদিকদের সামনে ব্যাখ্যা দিতে গিয়ে এমপি হানজালা বলেন, “আমি আসলে ওভাবে কথাটি বলতে চাইনি। কিছু অসাধু ব্যক্তি তারেক রহমান এর দলের নাম ব্যবহার করে খারাপ কাজ করছে, যা দলটির জন্য ক্ষতিকর। আমি মূলত তাদের জন্য একটি হুঁশিয়ারি বার্তা দিতে চেয়েছিলাম। কিন্তু আমার মাথায় যা ছিল, মুখে সেটি গুছিয়ে বলতে পারিনি। এটাকে শব্দচয়নের ভুল বলা যেতে পারে।” তিনি আরও বলেন, অনিচ্ছাকৃত এই বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।
এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা। তিনি বলেন, “ব্যক্তি হিসেবে হানজালা সাহেব আমাদের সবার প্রিয়। শিবচরের মানুষ তাকে যোগ্য মনে করেই নির্বাচিত করেছেন। রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও দেশের উন্নয়নের প্রশ্নে আমাদের নীতি এক। তবে তার ওই বক্তব্য আমাদের মর্মাহত করেছে।”
সাংসদ হানজালা ভবিষ্যতে সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতি ও উন্নয়নের শিবচর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
১৩ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪৮ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
৫৫ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৮০ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১০৫ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
১০৬ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
১০৬ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে