গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচরে চালকের হাত-পা ও চোখ বেঁধে ভোজ্য তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ট্রাক, নগদ টাকা ছাড়াও পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার ও রোববার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)। পুলিশ জানায়, তাদের কাছ থেকে লুণ্ঠিত ট্রাক, নগদ টাকা, চারটি সাউন্ড গ্রেনেড, তিন রাউন্ড টিয়ারশেল এবং পুলিশের ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকার একটি প্রতিষ্ঠান থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ঝিনাইদহের উদ্দেশে রওনা দেন। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা।

পরদিন রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে ট্রাকটির গতিরোধ করে একদল ডাকাত। পরে তারা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চালক ও হেলপারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

এরপর রাত আনুমানিক সোয়া ২টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে চালক ও হেলপারকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তাররা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর