সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মেহেরপুরে জন্মের কয়েক ঘন্টার ব্যবধানে চার ভাইয়ের মৃত্যু।

মেহেরপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছিলেন মেরিনা বেগম নামের এক নারী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে চার সন্তানের একজনও থাকলো না মায়ের কোলে। প্রথমে তিনজন কিছুক্ষণের মধ্যে আরও একজন মৃত্যুবরণ করে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ৪ সন্তানের জন্ম দেন কোন অস্ত্রোপচার ছাড়াই । ৪ সন্তানদের খবরে এলাকায় অনন্দের বন্যা বইতে শুরু করে। তবে নবজাতকদের জন্মের মাত্র ২ ঘন্টার মধ্যে তিনজন ও বাড়িতে আসার পরে আরো একজনের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের মাতম।

মেরিনা বেগম মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা গ্রামের প্রবাসী আব্দুস সাত্তার এর স্ত্রী। ৪ নবজাতকের সকলেই ছেলে।

প্রসূতির পরিবারের হিসাব আলী জানান, গত রোববার (১৫ অক্টোবর) সকালে অন্তঃসত্ত্বা মেরিনা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১০ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোন অস্ত্রপচার ছাড়াই পরপর ৪টি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তানদের নাম রাখা হয় আবু বক্কর, সোলাইমান, হাবিব ও সাইম।

ভূমিষ্ঠ হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে আবু বক্কর, হাবিব ও সাইম মারা যায় এবং বাড়িতে ফিরে এসে শিশু সোলাইমানের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে মুজিবনগরের বল্লভপুর হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তারও মৃত্যু হয়। মৃত চার সন্তানকে রাতেই গ্রামের সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে

এদিকে ৪ সন্তানের জননী মেরিনা বেগম বর্তমানে শারীরিকভাবে সুস্থ রয়েছেন এবং বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার ভাসুর হিসাব আলী।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬১০ দিন ১৮ ঘন্টা ০ মিনিট আগে