মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের পিতা খলিলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না-----রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯-টার দিকে অসুস্থ-জনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম খলিলুর রহমান এলাকায় পরোপকারী, দানশীল, ধর্মভীরু ও ভালো মনের মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন।
মঙ্গলবার বেলা তিনটার দিকে জুগিন্দা কেন্দ্রীয় গোরস্থান ময়দানে তার নামাজে জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়।
এদিকে, মরহুম খলিলুর রহমানের বিদেহ আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
৩৯৯ দিন ১৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫৯৫ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬০৯ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬০৯ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে
৬১২ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
৬১২ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৬১২ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮৩৭ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে