মেহেরপুরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছে খুলনা বিভাগীয় কমিশনার।
সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান। জেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
এ সময় জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারি কর্মকর্তা সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
সভায় মেহেরপুর জেলার ঐতিহাসিক দিক ও বর্তমান সময়ে বিভিন্ন অর্জনগুলো তুলে ধরেন জেলা প্রশাসক। পরে জেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে মত বিনিময় করেন বিভাগীয় কমিশনার। রাষ্ট্রের উন্নয়ন ও নিজ জেলার উন্নয়নে সঙ্ঘবদ্ধ ভাবে কাজ করার আহ্বান রাখেন তিনি।
৪৮৩ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৭৯ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে
৬৯২ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
৬৯৩ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৯৫ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৯৫ দিন ১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৯৫ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯২১ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে