কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাংনীর হেমায়েতপুর মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার।

মেহেরপুরের গাংনী উপজেলার হেমায়েতপুর মাঠ থেকে জগত আলী (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩০ অক্টোবর) ভুট্টার জমিতে কাজ করার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিয়ে সন্দেহ থাকায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করছে।

নিহত জগত আলী আমতৈল গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।

নিহতের স্ত্রী হালিমা খাতুন জানান, সকালে ফজরের নামাজ শেষ করে তিনি বাড়ি থেকে এই মাঠের উদ্দেশ্যে বের হন। পরে ১১ টার দিকে খবর পায় তার লাশ পড়ে আছে। জমিজমা নিয়ে শরিকদের সাথে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের জের ধরে তারা হত্যা করতে পারে বলে সন্দেহ করেন তিনি।

তবে হত্যাকাণ্ডের দৃশ্যমান কোন আঘাতের চিহ্ন নেই বলে নিশ্চিত করেন গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জগত আলী হার্টের রোগী ছিলেন। হার্ট স্টকে তিনি মৃত্যুবরণ করতে পারেন। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়ে তদন্ত করলেই আরো স্পষ্ট হওয়া যাবে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৯২ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে