কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গাংনীতে কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা।

মেহেরপুরের গাংনীতে জনির উদ্দীন জগত (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১লা নভেম্বর মঙ্গলবার নিহতের স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে গাংনী থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন,জনির উদ্দীন নামের এক কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। মামলা নং ০২ তাং ০১.১১.২২ ইং। 

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক বলেন, এজাহার নামীয় ৩জন আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য : গত রবিবার ৩০ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তার স্বামীকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের স্ত্রী হালিমা খাতুন। জনির উদ্দীনের ছেলে লিটন জানান, চাচাতো ভাই  আব্দুর রহমানের ছেলে গাফফারের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। জমিজমা বিরোধের কারনেই তার বাবাকে হত্যা করা হয়েছে। তিনি তার বাবার হত্যার বিচার দাবি করেন। জনির উদ্দীন জগত ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের কমেদ আলীর ছেলে।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৯২ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে