কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মুজিবনগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত।

মেহেরপুরের মুজিবনগরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত‘ উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মুজিবনগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত। সোমবার (৭নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা উল-জান্নাহ। তিনি তার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বাগেয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাইন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দিন , সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব প্রমূখ। মেলায় চারটি প্যাভিলিয়নে অংশগ্রহণ করেছে, প্যাভিলিয়ন-১ কৃষি অফিস, সমাজ সেবা অফিস, ডিজিটাল সেবা প্যাভিলিয়ন-২ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, মুজিবনগর উপজেলা নির্বাচন অফিস, মুজিবনগর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা অফিস, হাতের মুঠোয় সেবা। প্যাভিলিয়ন-৩ ব্যাংক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার উপজেলা মৎস্য ও প্রাণী সম্পদ অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস প্যাভিলিয়ন-৪ মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি, আনসার ও ভিডিপি অফিস।

সার্বিক আইনশৃঙ্খলা দায়িত্বে ছিলেন মুজিবনগর থানা পুলিশ। এই মেলাটি বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Tag
আরও খবর


মেহেরপুরে কুমড়ার বড়ি তৈরির ধুম!

৬৯২ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে