কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজদিখানে গণঅধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা


মুন্সিগঞ্জের সিরাজদিখানে গণধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আবায়ক মো. জাহিদুর রহমানের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বিকেল ৫টার দিকে সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে এ শীতবস্ত বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৫০০ জন হতদরিদ্র ও অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।


বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন এবং কেন্দ্রীয় ও জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।


সিরাজদিখান উপজেলা ছাত্র, যুব, শ্রমিক গণধিকার পরিষদের সার্বিক সহযোগিতায় এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবীব শ্যামল, সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, উপদেষ্টা নাজির আহমেদ, হাসান শেখ, ইউনুস মৃধা। সিরাজদিখান উপজেলার সহ-সমন্বয়ক, আব্দুল হামিদ, কাসেম মেম্বার, গণঅধিকার পরিষদ গ্রীস শাখার সভাপতি মোঃ গিয়াসউদ্দিন, মুন্সিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ যুগ্ম সদস্য সচিব মোঃ রাসেল, যুগ্ম সদস্য সচিব দিদার রুমি, মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সৌরভ মাঝি প্রমুখ।

আরও খবর