কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

১৭ কমিউনিটি ক্লিনিকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুত সংযোগের নির্দেশ এমপির

১৭ কমিউনিটি ক্লিনিকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুত সংযোগের নির্দেশ এমপির


ময়মনসিংহের নান্দাইলে ১৭ টি কমিউনিটি ক্লিনিকে এক সপ্তাহের মধ্যে বিদ্যুত সংযোগের নির্দেশ প্রদান করেছেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। 


বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭৪ তম সভায় করতে তিনি এ নির্দেশ প্রদান করেন।


উপজেলায় ৪০ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে।  তম্মধ্যে ১৭ টি কমিউনিটি ক্লিনিকে বিদ্যুত সংযোগ নাই। ১৭ টি কমিউনিটি ক্লিনিকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য পল্লী বিদ্যুতের ডিজিএমকে  নির্দেশ প্রদান করেন। 


এছাড়াও হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়মিত অপারেশন করার জন্য প্রযোজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা, ইসিজি মেশিন চালু করা, বিকল্প বিদ্যুতের ব্যবস্থা হিসেবে জেনারেটর চালু করায় সন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান
তুহিন।।


এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে সভায় নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব হাসান মাহমুদ জুয়েল,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুর,নান্দাইল পৌরমেয়র মোঃ রফিক উদ্দিন ভূঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ, জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডাঃ শরিফুল আলম সজীব, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডাঃ এ এস এম শফিকুল ইসলাম মিলন, জুনিয়র কনসালটেন্ট গাইনী ডাঃ লায়লা কামরুজ্জাহান পান্না,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোতালেব, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আকাইদ,পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শওকত আলী প্রমুখ।
Tag
আরও খবর