বীর কামটখালী জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জুবেদ আলী ভূইয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর কামটখালী জে.বি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জুবেদ আলী ভূইয়ার ৪১তম মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) নান্দাইল উপজেলার বীর কামটখালী গ্রামে মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়া আগামী শুক্রবার (২০ নভেম্বর) মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মেহমানদারির আয়োজন করা হয়েছে।
মরহুম জুবেদ আলী ভূইয়া বীর কামটখালী জে.বি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে নিজ এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর হাতে গড়া এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষা বিস্তারে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে রয়েছে।
উল্লেখ্য, মরহুম জুবেদ আলী ভূইয়া ১৯৮৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, এলাকাবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে