কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইল কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নান্দাইল কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা 


"কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


নান্দাইল মডেল থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে পুলিশিং ডে উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শনিবার (২৯ অক্টোবর) সকালে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের উপস্থিতিতে নান্দাইল মডেল থানা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা কার্যালয় প্রাঙ্গণে এসে র‍্যালিটি শেষ হয়। 


র‍্যালি শেষে থানা কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ(তদন্ত) উবায়দুর রহমানের সভাপতিত্বে,উপপরিদর্শক মো.বাবলু রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইঁয়া।


আরও বক্তব্য রাখেন উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশিদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুল,ইউপি চেয়ারম্যান মো.ইফতেখার মোমতাজ খোকন, মোয়াজ্জেম হোসেন ভূইঁয়া মিল্টন প্রমুখ।


সভায় প্রধান অতিথি এমপি তুহিন  শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস,ইভটিজিং ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং এর সদস্যদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পুলিশি সেবা প্রদান ও অপরাধ দমন করা সম্ভব। 'পুলিশই জনতা, জনতাই পুলিশ' অর্থাৎ পুলিশ জনগণেরই অংশ, তাই পুলিশকে ভয় নয় বরং ভালোবাসুন, অপরাধ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করুন।। 

Tag
আরও খবর