কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ।

ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর গ্রামে অবস্থিত এডাম স্টাইল কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও অভারটাইমের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।



বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।


শ্রমিকরা জানান, ওই ফ্যাক্টরিতে তার প্রায় সাড়ে ৭ শ‘ শ্রমিক কর্মরত আছেন। এর আগেও মিল কর্তৃপক্ষ বেতন বোনাস ও অভারটাইমের টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করেননি। গত অক্টোবর মাসের বেতন নিয়েও তালবাহানা শুরু করায় তারা কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে ১৭ নভেম্বর বেতন দেয়ার আশ্বাস দেলা হলে তারা অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করে।


এ ব্যাপারে মিল জেনারেল ম্যানেজার (জিএম) মেহেদী হাসান জানান, এমনিতে মাসের ১০ তারিখেই শ্রমিকদের বেতন দেয়া হয়ে থাকে। তবে ইদানিং তাদের কারখানায় কাজ কম থাকায় নির্ধারিত সময়ে বেতন দিতে না পারায় শ্রমিকরা আন্দোলন শুরু করেন। পরে আগামী ১৭ তারিখ বেতন দেয়ার আশ্বাস দেয়ায় তারা কাজে যোগদান করে।


ময়মনসিংহ শিল্প জোন ৫-এর এএসপি কাজী সাইদুর রহমান জানান, এডাম স্টাইল কারখানায় বেতনের দাবিতে কর্মবিরুতি শুরু করলে মালিক পক্ষের সাথে আলোচনা করে ১৭ নভেম্বর বেতন দেয়ার আশ্বাসে তারা কাজে যোগদান করেন।

Tag
আরও খবর