কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মতবিনিময় সভা


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা পরিষদ ঈশ্বরগঞ্জ অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষা পদক প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ। উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রেনেন্থেরা সুলতানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন  সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ খান, সুজন সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, প্রধান শিক্ষক জাহানারা বেগম, আবুল খায়ের।

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে যুক্ত বর্ণ ও কার চিহ্নের সঠিক প্রয়োগের মাধ্যমে বাংলা ভাষা পড়ার দক্ষতা বৃদ্ধি করতে হবে। উপজেলার ১শ ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্পাদিত পঠন দক্ষতা লিখন শৈলি বৃদ্ধি এবং গাণিতিক দক্ষতা অর্জনের কৌশল বিষয়ক সহায়িকা বিতরণ করা হয়। মতবিনিময় সভা শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।


Tag
আরও খবর