কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

"প্রেসক্লাব নান্দাইল"এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"প্রেসক্লাব নান্দাইল"এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব নান্দাইলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


বুধবার (২ জুলাই) প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে সকাল ১১টায় র‌্যালী অনুষ্ঠিত হয়। 


র‌্যালীটি প্রেসক্লাব নান্দাইল কার্যালয় থেকে বের হয়ে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ হয়ে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। 


প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল।


এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম খান নাসিম,যুগ্ম আহ্বায়ক জাকির আহম্মেদ তুহিন, সাংবাদিক প্রবাল মজুমদার,হাজী রফিকুল ইসলাম খোকন, স্বপন কুমার সাহা,জালাল উদ্দিন মন্ডল, আব্দুল হামিদ রতন,আবুল কাশেম লাভলু,আবু সায়েম, হুমায়ূন কবির ভূইয়া, আমিনুল হক বুলবুল,আল আমিন সরকার, মজিবুর রহমান ফয়সাল, শাহজাহান ফকির,ফাহমিদ আহম্মেদ, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচএম এমদাদুল হক প্রমুখ। 


অত্র প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন,সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

Tag
আরও খবর