কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনকে অন্তর্র্ভূক্ত করার দাবীতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ৭০টি প্রতিষ্ঠানে বাংলাদেশ কিন্টারগার্টেন এসোসিয়েশনের কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষক শিক্ষার্থীরা জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ আমাদের অধিকার।

ঈশ্বরগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অলক ঘোষ ছোটন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সোহেল বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশ ব্যাপি আমরা মানববন্ধন পালন করছি। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ আমাদের দাবী নয় এটা আমাদের শিক্ষার্থীদের অধিকার। ১৭ জুলাই মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শুধুমাত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। এই বৈষম্য মানা যায় না। তারা জানান ঈশ^রগঞ্জে প্রায় ৭ হাজার শিক্ষার্থী এই প্রজ্ঞাপনের ফলে বঞ্চিত হবে।

Tag
আরও খবর