কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মিলেনি গৃহবধু নূপুর আক্তারের


নিখোঁজের ১৮দিন অতিবাহিত হলেও সন্ধান পাওয়া যায়নি গৃহবধু নূপুর আক্তারের। নিরুপায় হয়ে স্বামী আব্দুল মান্নান গত ৩ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। থানায় দায়ের করা ডায়েরীতে উল্লেখ করা হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের হরিপুর ২য় গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী দুই সন্তানের জননী নূপুর আক্তার (৩২) ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর আব্দুল মান্নান নূপুরের বাবার বাড়ীসহ নিকট আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে কোন সন্ধান পাননি।

আব্দুল মান্নান (৩৫) জানান, নূপুরের কিছু মানসিক সমস্যা রয়েছে। তাকে কয়েকবার চিকিৎসাও করানো হয়। মাস খানেক আগে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে অন্য গ্রামে চলে যায়। পরে পাশের গ্রামের লোকজনের সংবাদের ভিত্তিতে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ২৪ তারিখ নিখোঁজের পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তিনি বলেন নূপুরের গায়ের রং শ্যামলা উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। সে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ সন্ধান পেলে ০১৭৪৫-৪৭০৮৭৭ এই মোবাইল নাম্বারে কল করার জন্য স্বামী মান্নান বিনীত অনুরোধ জানিয়েছেন।

এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন, জিডির বিষয়টি তদন্তনাধীন রয়েছে। নিখোঁজ গৃবধুকে খুঁজে বের করার চেষ্টা চলছে।



Tag
আরও খবর