কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতিতে শিশু ও মহিলা স্বাস্থ্য সেবা হুমকির মুখে


ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের দীর্ঘদিন ধরে কর্মবিরতি চলায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবা হুমকির মুখে পড়েছে। গত ১৮ নভেম্বর থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ৬ দফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন। প্রতিদিন তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে সময় পাড় করছেন। আন্দোলনকারীরা জানান, ১৪ তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা  প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবী জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় তিনটি পদে ৮০ জন কর্মী রয়েছেন যারা শিশুদের ১১টি রোগের টিকা প্রদান ছাড়াও মহিলাদের টিডি টিকা এবং স্বাস্থ্য শিক্ষা প্রদান করে থাকেন। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রচুর টিকা মজুদ থাকলেও কর্মীদের কর্ম বিরতি থাকায় মাঠ পর্যায়ে শিশু ও মহিলারা টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। কর্মবিরতির ফলে সকল প্রকার রিপোর্টিং কার্যক্রমও বন্ধ রয়েছে। মাঠ পর্যায়ে ২শ ৬৪টি অস্থায়ী ও হাসপাতালে একটি স্থায়ী টিকা কেন্দ্র রয়েছে। হাসপাতালের স্বায়ী কেন্দ্রটিতেও টিকাদান কর্মসূচী বন্ধ থাকার ফলে প্রতিদিন দূর থেকে আসা সেবা প্রার্থীরা ফিরে যাচ্ছেন বিরক্ত হয়ে। পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা শিবু বিশ্বাস বলেন, আমার ছেলের টিকা নেয়ার সময় হলেও কোথাও টিকা পাচ্ছি না। তাই অজানা আতংক বিরাজ করছে সন্তানের ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে। আশু এ সমস্যার সমাধান হওয়া জরুরি।

ঈশ্বরগঞ্জ উপজেলা হেলথ এ্যাসিসটেন্ট এসোসিয়েশনের সভাপতি নুরুল হক হলুদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল মাসুম নিরব জনান, সরকারের পক্ষ থেকে আমাদের দাবী বাস্তবায়নে বিভিন্ন সময় আশ্বাস প্রদান করলেও কোন বিষয়ই আলোর মুখ দেখেনি। দেই দেই করে কোন কিছুই দিচ্ছে না। তালবাহানা করে সময় পাড় করছে তাই আমাদের দাবী আদায়ে আমরা আমাদের কর্মসূচী কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী চালিয়ে যাব।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন বলেন, স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা টিকাদানের মতো গুরুত্বপূর্ণ কাজ করে করে থাকে। কিন্তু তাদের কাজ ও রিপোর্টিং বন্ধ থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে। তাছাড়া শিশুদের টিকা নির্দিষ্ট সময় না দিতে পারলে বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে পারে।


Tag
আরও খবর