কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদীর হারানো গৌরব ও নাব্যতা পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেছেন, কাঁচামাটিয়া নদী শুধু একটি জলধারা নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নদীকে রক্ষা করতে হলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। শুক্রবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলার কাঁচামাটিয়া নদীর কচুরিপানা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কাঁচামাটিয়া নদী একসময় এ অঞ্চলের অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস ছিল। নদীকে ঘিরে কৃষি উৎপাদন, মৎস্য চাষ এবং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা পরিচালিত হতো। কিন্তু দীর্ঘদিন ধরে দখল, দূষণ, অবৈধ স্থাপনা এবং নাব্যতা সংকটের কারণে নদীটি তার স্বাভাবিক রূপ হারিয়েছে। ফলে নদীর অস্তিত্বই আজ হুমকির মুখে পড়েছে। নদী রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন হতে হবে। শহর ও আশপাশের এলাকার বর্জ্য আবর্জনা নদীতে ফেলা বন্ধ করতে হবে এবং নদী দখল ও দূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নদীকে বাঁচাতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, কৃষি ও মৎস্য খাতও উপকৃত হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের নদ-নদী ও খাল পুনরুদ্ধারে নানা উদ্যোগ গ্রহণ করেছে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে খনন, অবৈধ দখল উচ্ছেদ এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কাঁচামাটিয়া নদীকেও এসব উদ্যোগের আওতায় এনে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। তবে সরকারের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, নদী পরিষ্কার ও সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। কচুরিপানা অপসারণের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি নদী দখল ও দূষণ রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে কাঁচামাটিয়া নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা নদী পুনরুদ্ধারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলায় নদীটি সংকুচিত হয়ে পড়েছে। চলমান কার্যক্রমের মাধ্যমে নদীটি তার হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরে পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুইয়া হীরা, শাহ্ জাহান জয়পুরী, সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া মনি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর