নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সার্টিফিকেট বিতরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে সার্টিফিকেট বিতরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত


ময়মনসিংহের নান্দাইল উপজেলার দেওয়ানগঞ্জ বাজারস্থ ট্রাস্ট মিলনায়তনে মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ, নবীনবরণ এবং নতুন ক্লাস শুরুকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের এডভাইজার মো. মোহিব্বুল্লাহ আজাদ। 


প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ জনাব ওয়ালী উল্লাহ। বিশেষ আলোচক ছিলেন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও আফতাব উদ্দিন আলিম মাদরাসার অধ্যক্ষ জনাব মাওলানা আবদুছ ছাত্তার।


অনুষ্ঠানে ১৭ জন নতুন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে নবীনবরণ করা হয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।


প্রধান অতিথির বক্তব্যে মো. মোহিব্বুল্লাহ আজাদ বলেন, “বর্তমান যুগে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন করলেই হবে না,বরং সততা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”


তিনি আরও বলেন, “মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন শিক্ষার্থীদেরও নিজেদের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায়ের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”


অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ট্রাস্টের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Tag
আরও খবর


ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

২ দিন ১৬ ঘন্টা ২১ মিনিট আগে




বিড়ালের মা গ্রেপ্তার

৬ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে