টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

ঈশ্বরগঞ্জে কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পদক প্রদান


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাজার কবির কবিতা উৎসব ও জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান অনুষ্ঠান। শনিবার ঈশ^রগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজার কবির কবিতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও কবি আমজাদ শ্রাবণ ও সাবরিনা জামান নৈরিতার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান ফকির, ঈশ^রগঞ্জ উপজেলা সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, কবি জিতেন্দ্র লাল বড়–য়া, কবি এবিএম মিজানুর রহমান প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম ভূইয়া মনি বলেন, কবিতা মানুষের চিন্তা চেতনা ও মানবিক মূল্যবোধকে জাগ্রত করে। সমাজ ও দেশ গঠনে কবি সাহিত্যিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বিশেষ অতিথি হিসেবে সুজন সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, কবিতা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়। এটি সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সত্য সুন্দর ও মানবিকতার পথে এগিয়ে নিতে পারে। ঈশ^রগঞ্জে এমন আয়োজন সাহিত্যাঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে।

সুজন সম্পাদক  নীলকন্ঠ আইচ মজুমদার বলেন, সাহিত্য মানুষের মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কবিদের সম্মাননা ও উৎসাহ প্রদান করলে সাহিত্যচর্চার পরিধি আরো বৃদ্ধি পায়।

স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান ফকির বলেন, কবিতা দেশ প্রেমে মানুষকে উদ্বুদ্ধ করে থাকে। মহান স্বাধীনতা  যুদ্ধে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা অর্জনে কবিগণ কবিতা লিখে উৎসাহিত করেছিলেন।

সভাপতির বক্তব্যে কবি জহিরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্তের কবিদের একত্রিত করে সাহিত্য ও সংস্কৃতির বন্ধন আরো সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। কবিতার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে আমরা কাজ করে যেতে চাই। 

কবিতা উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ২০ জন কবিকে  উত্তরীয়, মেডেল ও সনদ পত্র প্রদান করা হয়। পাশাপাশি সাহিত্যচর্চার অবদানের স্বীকৃতি হিসেবে জহিরুল সাহিত্য পুরষ্কার প্রদান করা হয়।


Tag
আরও খবর



বিড়ালের মা গ্রেপ্তার

৪ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে




দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের সোনালি আঁশ

১৮ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে


২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকা জিতল

১৮ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে