কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি


ঈশ্বরগঞ্জে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে শনিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির আহবায়ক সায়েদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ  রোমন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাকির হোসাইন, আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর প্রমুখ। আলোচনা শেষে তারাকান্দি যুব মহিলা সমবায় সমিতির অনুকূলে ১ লক্ষ টাকা ও অগ্রণী যুব সমবায় সমিতির অনুকূলে ৭৫ হাজার টাকার অনুদানের চেক এবং যুবাদের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।  গত ১ নভেম্বর বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে যুব দিবসের উদ্বোধনের পর সাত দিনব্যাপী  বৃক্ষরোপন , পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সমাপনী, বিভিন্ন প্রকল্পের সমস্যা সমাধানে উদ্যোক্তা  আত্মকর্মীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর