কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক বাবু অরবিন্দ আচার্য এর নাগরিক স্মরণ সভা


নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক বাবু অরবিন্দ আচার্য এর নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে লোহাগড়া নাগরিক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরিক কমিটির আহবায়ক ও  পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমানের সভাপতিত্বে ও   নড়াইল জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ও ইতনা কলেজের সহকারি অধ্যাপক মোঃ আমিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। প্রধান বক্তা ছিলে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এড. সুবাস চন্দ্র বোস। 

স্বাগত বক্তব্য দেন নাগরিক কমিটির আহবায়ক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান।

এসময় নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজগর আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, নড়াইল জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি এড. নজরুল ইসলাম, সদস্য সচিব বালা কমল কৃষ্ণ, সদস্য এড. আব্দুস ছালাম খান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সৈয়দ আকরাম আলী আকিদুল, চন্দনা চক্রবর্তী, রেবতী আচার্য, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মহাসিন উদ্দিনসহ শিক্ষক-,শিক্ষার্থী, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।

প্রয়াত বাবু অরবিন্দ আচার্য এর ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। 

Tag
আরও খবর





লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৯৬ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে