গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি: প্রিয় বিদ্যাপীঠকে বিদায় জানালেন প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের



 



বিদায় নয়, এটি নতুন পথচলার সূচনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের অবসরজনিত বিদায় উপলক্ষে ব্যতিক্রমী ও জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার( ১৩ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয় মাঠের মুক্তমঞ্চে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁর অবদান ও কর্মনিষ্ঠার কথা স্মরণ করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় জানান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।


স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন।


বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু মৃত্যুঞ্জয় কুমার দাস, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক নুরুন্নাহার, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মে. আমির হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ইরানী ও আইয়ান।


বক্তারা বলেন, এস এম হায়াতুজ্জামান শুধু একজন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেননি, তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও শিক্ষার্থীবান্ধব মনোভাব বিদ্যালয়ের শিক্ষা পরিবেশে ইতিবাচক ভূমিকা রেখেছে।


তাঁরা আরও বলেন, কর্মজীবনের অবসান হলেও একজন শিক্ষকের আদর্শ ও শিক্ষা কখনো অবসর নেয় না। তাঁর হাতে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী ভবিষ্যতে সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখবে এটাই তাঁর কর্মজীবনের সবচেয়ে বড় অর্জন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাসার সুমন, বীর মুক্তিযোদ্ধা আবুল হামিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামসুল হক, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক, কবি ও সাংবাদিক আতিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল এবং লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ বাপ্পিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


বিদায় সংবর্ধনায় প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও উপহার প্রদান করা হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শিক্ষক ও শিক্ষার্থী। অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ভালোবাসায় সিক্ত হয়ে এস এম হায়াতুজ্জামান বলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কাটানো সময় তাঁর জীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। দায়িত্ব থেকে অবসর নিলেও বিদ্যালয় ও শিক্ষার্থীদের প্রতি তাঁর ভালোবাসা সবসময় অটুট থাকবে।


বিদায়ের এই আয়োজন যেন মনে করিয়ে দিল চাকরি থেকে অবসর নেওয়া যায়, কিন্তু প্রিয় শিক্ষার্থীদের হৃদয় থেকে কোনো শিক্ষকের কখনো অবসর হয় না।

আরও খবর

লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

১০ দিন ১৪ ঘন্টা ৫ মিনিট আগে