কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নড়াইল-২ আসনে ধানের শীষের পক্ষে ছাত্র দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানার গণসংযোগ।


​
​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আজ দিনব্যাপী নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন তারা।

​
​এই গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা। তার সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ রকি। এছাড়াও নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা ছাত্রদলের  নেতাকর্মী এই প্রচারণায় অংশ নেন।

​
​সকালে লোহাগড়া বাজারের বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে নেতৃবৃন্দ গ্রামগঞ্জের সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। তারা প্রবীণদের সাথে কুশল বিনিময় করেন এবং তরুণ ভোটারদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় হওয়ার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্রনেতা শেখ রকি সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
​
​গণসংযোগকালে মোঃ সোহেল রানা বলেন:
​"আমরা নড়াইলের সন্তান হিসেবে নড়াইলের মানুষের অধিকার আদায়ে কাজ করছি। ধানের শীষ আজ গণতন্ত্রের প্রতীক। দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নড়াইল-২ আসনের প্রতিটি ভোটারকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।"

​কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্থানীয় ছাত্রদল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। তারা জানায়, সোহেল রানা ও শেখ রকির মতো কেন্দ্রীয় নেতাদের সরাসরি অংশগ্রহণ সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের প্রতি আস্থা আরও বাড়িয়ে দিয়েছে। 

আরও খবর





লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৯৬ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে