কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ

পুরস্কার বিতরণের ছবি



 


নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধুমতি যুবসংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮আগস্ট) বিকালে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশ এবং দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। 


নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় বিজয়ী নির্ধারণে ট্রাইবেকারের আশ্রয় নিতে হয়। রোমাঞ্চকর ট্রাইবেকারে দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে লোহাগড়া পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলম, বিএনপি নেতা আজম মৃধা, মধুমতী যুবসংঘের সভাপতি আব্দুল্লাহ আল ফারুক লেবু, সহ-সভাপতি বিপুল হোসেন, সাধারণ সম্পাদক মো: হিসাম উদ্দিন মেম্বার, উপদেষ্টা ইমদাদুল হক মল্লিক মেম্বার, উপদেষ্টা শেখ মাহবুবুর রহমান ও দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন। 


স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো টুর্নামেন্ট জুড়ে 

ছিল উৎসবমুখর পরিবেশ। যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মধুমতি যুবসংঘের আয়োজকরা।

আরও খবর





লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৯৬ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে