কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রূপগঞ্জে ইউপি চেয়ারম্যান হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন হত্যা মামলায় ২২ বছর পর দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও মামলার এজাহারভুক্ত ১৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার (৬ আগস্ট ২০২৩ ইং) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারায়ণগঞ্জ এর বিচারক শাম্মী আক্তার এ রায় দেন। এছাড়া আসামি নূর মোহাম্মদকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন- আবুল কালাম ও নূর মোহাম্মদ। রায়ের সময় আবুল কালাম আদালতে অনুপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালতে দীর্ঘ শুনানি, যুক্তিতর্ক শেষে দুইজনের যাব্বজীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢাকা থেকে রূপগঞ্জে ফিরে রিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে ইসাখালি গ্রামের ইসলাম হাজীর বাড়ির পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ছেলে বাদি হয়ে রূপগঞ্জ থানায় ১৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


Tag
আরও খবর