কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এখন ‘শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শহিদ রিয়া গোপের নামে নামকরণ করা হয়েছে নারায়ণগঞ্জের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। যে স্টেডিয়ামের পূর্ব নাম ছিলো খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্হিত এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম ছিলো খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এই খান সাহেব ওসমান আলী হলেন নারায়ণগঞ্জের সাবেক প্রভাবশালী সাংসদ নাসিম ওসমান ও শামীম ওসমানের দাদা। গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক ক্ষমতাসীন দলের গুলিতে নিজ বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ। ৫ ই আগস্টে সরকারের পট পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকার তাকে শহীদ ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ চলতি বছরের ২৩ মার্চ নারায়ণগঞ্জ স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরপর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে স্টেডিয়ামের জন্য একটি স্থায়ী নামফলক স্থাপন, প্রবেশপথ উন্নয়ন এবং শহীদ রিয়া গোপের স্মৃতিকে তুলে ধরতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু ২৩ মার্চ রিয়া গোপের নামে স্টেডিয়ামের নামকরণ করা হলেও গত ৩ মাসে রিয়া গোপের নামে স্টেডিয়ামের কোন চিহ্নবিন্দু প্রকাশিত হয়নি। প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের গেটে লাগানো হয়েছে ‘শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম’ নামে সাইনবোর্ড। উল্লেখ্য যে, রিয়া গোপের নামে স্টেডিয়ামের সাইনবোর্ড স্থাপন করা হলেও জেলা প্রশাসন থেকে রিয়া গোপের স্মরণে যে সকল পরিকল্পনা নেয়া হয়েছে তা এখনো বাস্তবায়নের অপেক্ষায়।
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪৮৩ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে