কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রূপগঞ্জে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম,ভাংচুর,লুটপাট ॥ আদালতে মামলা


নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় সেলুন ব্যবসায়ী লোকনাথ চন্দ্র বর্মনকে  এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে  । এ সময় ৭-৮ সদস্যের একদল  সন্ত্রাসী সেলুনে থাকা  আসবাবপত্র ভাংচুর করে নগদ ১৭ হাজার টাকা ও একটি মোবাইল সেট লুটপাট করে নিয়ে যায়।  উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাবো বাজারের পারমিতা হেয়ার কাটিং সেলুনে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সুলতা রাণী বর্মন বাদী হয়ে  উপজেলার ভূলতা ইউনিয়নের মিঠাবো এলাকার বজলুর রহমানের ছেলে আরিফ (৩০), মোঃ হাবিবুল্লার ছেলে ফয়সাল (২৮), নাজমুল মোল্লার ছেলে বাপ্পি (২৭), মৃত শাহজাহান ফকিরের ছেলে ফাহিম (২৯), বজলুর রহমানের ছেলে নাঈম (১৯), হাটাবো এলাকার মফিজুলের ছেলে সাইফুলকে (২৮) আসামী করে নারায়ণগঞ্জ বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ৫ জুলাই মঙ্গলবার হাটাবো বাজারে লোকনাথ চন্দ্র বর্মনের পারমিতা হেয়ার কাটিং নামক সেলুনে আসামীরা দীর্ঘদিন ধরে ২০ হাজার চাঁদা দাবী করে আসছে। শুধু তাই নয় সেলুনে তারা চুল কাটিয়ে প্রায়ই মজুরীর টাকা না দিয়ে চলে যায়। সেলুনের মালিক লোকনাথ চন্দ্র বর্মন এর প্রতিবাদ করলে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথারীভাবে পিটিয়ে জখম করে। এসময় সেলুনে থাকা আসবাবপত্র ভাংচুর করে ক্যাশ ড্রয়েরে রক্ষিত নগদ ১৭ হাজার দুইশত টাকা ও একটি স্যামসাং এনড্রয়েড একটি মোবাইল সেট লুটে নেয়। লোকনাথ চন্দ্র বর্মনের ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের  হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ ঘটনায়  লোকনাথ চন্দ্র বর্মনের স্ত্রী রূপগঞ্জ থানায় অভিযোগ করার জন্য গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগ  না নেওয়ায় ন্যায়বিচারের স্বার্থে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে এ মামলা দায়ের করেন ।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪৮৪ দিন ১ ঘন্টা ৬ মিনিট আগে