কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রূপগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকায় ৬ বছরের এক শিশুকে আলমগীর হোসেন নামক  ৬৫ বছরের এক বৃদ্ধ ধর্ষণের চেষ্টা  করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২০ অক্টোবর বিকেলে চনপাড়া পুনর্বাসন এলাকার ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের বুকের মাঝে দাঁতের কামড়ের ক্ষত দেখা যায়। জান্নাত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের  ২নং ওয়ার্ডের আফজাল হোসেনের মেয়ে।  সে নব কিশালয় স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। লম্পট আলমগীর হোসেন (৬০) চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা। 

ভিকটিমের মামা আমির হোসেন বলেন, আমার ভাগিনি শুক্রবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় লম্পট আলমগীর হোসেন তাকে খাবারের প্রলোভন দেখিয়ে আলমগীরের ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে।  

ভিকটিমের খালা বলেন, এ ঘটনার খবর পেয়ে আমি জান্নাতকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। 

চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আওয়ামী লীগ নেতা  শাহাবুদ্দিন জানান, জান্নাতের বুকে রক্তজমাট চিহ্ন দেখা যায়। পরিবারের লোজন সঙ্গে সঙ্গে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।  

এ ঘটনায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার শমসের আলীর সঙ্গে ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডিউটিতে কর্তব্যরত ড. কানিজ জানান,  জান্নাতের বুকের মধ্যে দু পাশেই কামড়ের চিহ্ন দেখতে পাই।  জান্নাত সঠিকভাবে  কিছু না বলায় তার বাবা-মায়ের কথা অনুযায়ী ধর্ষণ  হয়েছে কিনা তা  নিশ্চিতের জন্য ঢাকা কলেজ মেডিকেল রেফার করি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন,   ধর্ষণের চেষ্টা ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪৮৪ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে