কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত এক মহিলা

ফাইল ফটো

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশীপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের ফ্লাই ওভার নির্মানের স্থানে ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন রাশিদা বেগম (৪২ ) নামের এক পথচারী মহিলা। এলাকাবাসী জানায় ফ্লাই ওভার নির্মান কাজে রাস্তা বন্ধ করে অপরিকল্পিত ভাবে চায়না কোম্পানী নির্মান কাজ চালাচ্ছে ৷ সেখানে তারা দুই ভাগে ভাগ করে চিকন ভাবে গাড়ী পারাপারের রাস্তা তৈরি করে। ফলে সর্বদাই যানজট লেগে থাকে ৷ সেই সাথে পর্যাপ্ত নিরাপওা ব্যাবস্থা না থাকায় মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই রোডে। এছাড়াও নির্মান কাজ চলাকালীন পরিকল্পিত ব্যবস্থাপনার ঘাটতির কারণে রাস্তায় পানি আর কাদা জমে একাকার হয়ে যায় ৷ ফলে মানুষ ও যানবাহন চলাচল অত্যান্ত ঝুঁকিপুর্ন হয়ে গেছে ৷ আজ ১৬ মে বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় যানজটে গাড়ি গুলো যখন ধীর গতিতে যাচ্ছিলো ৷ তখন হতভাগ্য রাশিদা বেগম হাতে কিছু ফল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন ৷ এ সময় তিনি কাদায় পা পিছলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান ৷ কিন্ত তার পরও কতিপয় এলাকাবাসী তাকে রক্তাত্ব অবস্থায় দ্রুত উদ্ধার করে একটি অটো গাড়িতে করে জরুরী ভাবে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় ৷ অপর দিকে স্থানীয় যুবকরা ট্রাক সহ চালক আলম মিয়া ও হেলপার রহমত কে আটক করেন ৷ ট্রাক নম্বর ঢাকা মেট্রো -ট ১৮ - ৮ ৩১৫ ৷ নিহতের বাড়ী কাশীপুর  উওর গোয়াল বন্ধ এলাকার জোলাপাড়ায় ৷ তার স্বামী প্রবাসী মহিম মিয়া ৷

আরও খবর



আইফোন কেনার জন্য গণধর্ষণের নাটক

৪৮৪ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে