নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল ও ব্যবহৃত স্ট্যাম্প ব্যবহার করে রাজস্ব ফাঁকির অভিযোগে ‘রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি’কে ৫ লাখ টাকা জরিমানা ও এক কর্মকর্তাকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১৯ মে, ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাটি সিলগালা করা হয়।
২০২১ থেকে প্রতিষ্ঠানটি দৈনিক ৬ লাখ, মাসে ২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে শতকোটি টাকারও বেশি ক্ষতি করেছে। অভিযানে ২১ লাখ নকল স্ট্যাম্প ও ১৪ হাজার প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, দণ্ডবিধি-১৮৬০ এর ২৬২ ধারায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৩ সালেও একবার সিলগালা করা হলেও কারখানাটি পুনরায় চালু হয়েছিল। রাজস্ব ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।
৩২৪ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৯২ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
৩৯৪ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৯৭ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৪০৪ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
৪২১ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৪১ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৫৪ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে