কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জাতীয় শোক দিবস উপলক্ষে ডাঙ্গা ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ পালিত

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 

নরসিংদীর পলাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ-র ৪৮ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডাঙ্গা ইউনিয়নে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ পালিত হয়েছে। 
                      ১৯ আগষ্ট ২০২৩ রোজ শনিবার বেলা ২ ঘটিকার সময় পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল হাই এ-র সভাপতিত্বে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উত্তর ডাঙ্গা খন্দকার রাইস মিল মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠান পালিত হয়েছে। ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউছার ভূইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ২ সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। 
       জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন নরসিংদী ২ সাবেক সাংসদ আলহাজ্ব কামরুল আশরাফ খান পোটন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, সাবেক পৌর মেয়র শরিফুল হক,পলাশ উপজেলা প্রেসক্লাবে এর সভাপতি এস এম শফি।তাছাড়া জিনারদী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন। 
    আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠানে ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তৃতারা ১৫ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ-র মৃত্যুর কথা স্মৃতিচারণ করে আলোচনা করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠান পালিত হয়েছে। 

Tag
আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে