ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

পলাশ থেকে নরসিংদী রাস্তা প্রশস্তকরনে যোগাযোগ ব্যবস্হায় আসবে নতুন দিগন্ত

পলাশ থেকে নরসিংদী রাস্তা প্রশস্তকরনে আসবে  যোগাযোগ ব্যবস্হায় নতুন দিগন্ত


‎মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি





‎​            নরসিংদী জেলা সদরের সঙ্গে সংযোগকারী  গুরুত্বপূর্ণ একটি সড়ক অত্যন্ত সরু ও আঁকাবাঁকা থাকায় প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষকে পোহাতে হচ্ছে মর্মান্তিক জনদুর্ভোগ। পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পাঁচদোনা চরসিন্দুর সড়কের চরনগরদী বাজার থেকে নরসিংদী জেলা সদরের চিনিশপুর হয়ে ভেলানগর জেলখানার মোড় এবং চিনিশপুর কালিমন্দির হয়ে ভেলানগর বাজার পর্যন্ত মাত্র আড়াই কিলোমিটার রাস্তার বেহাল ও সংকীর্ণ দশার কারণে আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই জনপদের সাধারণ মানুষ।


‎                       সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সড়কটি এতটাই চাপা ও সরু যে, পাশাপাশি দুটি বড় যানবাহন বা বাস-ট্রাক ক্রসিংয়ের সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয় সড়কের বিভিন্ন অংশে ভেঙ্গে পানি জমে  বড় বড় গর্ত হয়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এর ফলে রিকশা, অটোরিকশা, সিএনজি এবং সাধারণ পথচারীদের চলাচল করাও অত্যন্ত  অস্বস্তিকর হয়ে পড়েছে।  যোগাযোগের এই ধীরগতি ও উদাসীনতা নিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


‎                     ​এলাকাবাসী জানান, এই আঁকাবাঁকা রাস্তাটি সোজা করা সম্ভব হলে এর দূরত্ব কমে মাত্র এক কিলোমিটারে নেমে আসবে, যা সময় ও জ্বালানি উভয়ই সাশ্রয় করবে। এছাড়া, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নিজ বাড়ি চরণগরদী বাজারের পূর্ব পাশেই এই সড়কটির অবস্থান হওয়ায়, এমপি মহোদয়ের পক্ষ থেকে রাস্তাটির প্রতি দ্রুত নজর দেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।


‎                      চরনগরদী বাজার থেকে ভেলানগর রাস্তাটুকু প্রশস্ত না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন কোমলমতি শিক্ষার্থী এবং মুমূর্ষু রোগীরা। উপজেলা থেকে কোনো জরুরি রোগী জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স যানজটে আটকে চরম বিপদের মুখে পড়ছে। অনেক সময় রাস্তায় আটকে থেকে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। ​এছাড়া পলাশের  স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা সঠিক সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে এবং  সাধারণ চাকুরিজীবী ও ব্যবসায়ীদের দৈনন্দিন জীবনযাত্রা প্রতিনিয়ত বাধাগ্রস্থ  হয়ে পড়ছে। রাস্তাটি প্রশস্ত এবং অপ্রয়োজনীয় বাঁকগুলো সোজা করা গেলে জেলা সদরের সঙ্গে স্বল্প সময়ের  মধ্যে স্কুল-কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো সম্ভব হবে।


‎                    ​এ বিষয়ে ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা জানান, এই রাস্তাটি অত্যন্ত জন গুরুত্বপূর্ণ রাস্তা।  জেলা সদরের সাথে একমাত্র সংযোগ রাস্তা হওয়ায় পলাশের ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনসাধারণের প্রাণের দাবি বিবেচনা করে পলাশের মাননীয় সংসদ সদস্য মহোদয় এ রাস্তাটি প্রশস্ত করণসহ আধুনিকায়নের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এবং যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত কাজ বাস্তবায়নের জন্য নির্দেশ প্রদান করেছেন।


‎      ​অন্যদিকে, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন জানান, রাস্তা প্রসস্তকরণের বিষয়ে ড. আব্দুল মঈন স্যার নরসিংদী এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন, অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


‎           পলাশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও জিনারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক  রাকীন মাশরুর খান জানান,এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।


‎                                        ​পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, জেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করে রাস্তাটির প্রয়োজনীয়তা তুলে ধরা হবে এবং মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


‎         ​এ বিষয়ে নরসিংদীর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার  গোলাম শওকত জানান, এ বিষয়ে  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অতি দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।


‎​                 দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নরসিংদী-২ পলাশ  আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানের সরাসরি হস্তক্ষেপ এবং একটি বিশেষ মেগা প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কার ও প্রশস্ত করার জোর দাবি জানিয়েছেন পলাশের সর্বস্তরের সাধারণ জনগণ। 

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

১২ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে